কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

কুষ্টিয়ায় গর্ভধারিণী মা বানেরা খাতুন ওরফে বানুকে হত্যার দায়ে জুয়েল রানা নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামি মো. জুয়েল রানা ওরফে জুয়েল সরদার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে।

 

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে জুয়েল রানা তার মা বানেরা খাতনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়েল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আজিজুল সরদার দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

 

ইত্তেফাক/এএম