মুরাদনগরে বাসচাপায় নিহত ১

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাসচাপায় জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। সে কোম্পানীগঞ্জ বাজারের একজন ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন। 

জানা গেছে, কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় জসিম উদ্দিনকে নিউ জনতা বাস সার্ভিসের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে সে বাসের চাকার নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ইউপি সদস্যের দু’চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, ‘নিহতের লাশ ও গাড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছেন। 

ইত্তেফাক/এএএম