শেষ ষোলোতেই শেষের পথে চেলসি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৬

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ০-৩ গোলে হেরেছে চেলসি। মঙ্গলবার রাতে ঘরের মাঠের বড় পরাজয়ে ইংলিশ ক্লাবটির কোয়ার্টার ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিঁকে হয়ে গেল।

 

এদিন স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত ছিলো বায়ার্ন মিউনিখ। বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করেই চেলসিকে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাবটি। আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরোর দৃঢ়তায় প্রথমার্ধে মোটামুটি টিকে ছিলো চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি।

 

৫১তম মিনিটে প্রথম জালের দেখা পান সার্জি জিনাব্রি। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ৭৬ মিনিটে লেভানদোভস্কি গোল করে ব্যবধান ০-৩ করে ফেলেন।

 

ইত্তেফাক/এএম