মোটরসাইকেল দুর্ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম মুবিন (২০) নিহত হয়েছেন।
আরিফুল ইসলাম মুবিন যশোরের সদর উপজেলার আরবপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মো. আলাউদ্দিন আলার ছেলে।
আরও পড়ুন : শোক শ্রদ্ধা ভালোবাসায় নিহতদের স্মরণ
জানা যায়, মঙ্গলবার মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাত ৮ টায় নড়াইলের লোহাগড়ায় একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন মুবিন। এসময় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, মুবিনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত, নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ইত্তেফাক/এমআরএম
