প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয়েছেন আরো ৪শ ৩৩জন। যা গতদিনের চেয়ে প্রায় ২৭ জন বেশি। এই নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮ হাজার৪৯৭ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন ২৯ জন। যা আগের দিনের চেয়ে ২৩ জন কম। চীনের স্বাস্থ্য কমিশন অনুযায়ী, করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২ হাজার৭শ ৪৪জন ।
করোনা ভাইরাসে বিশ্বের ৪০ টি দেশে ৭৮ হাজার করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এআর
