ড. কামাল হোসেন বুড়ো বাঘের মতো হুংকার দিচ্ছেন: হানিফ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‌‘ধানের শীষের সরকারকে আর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের সংবিধানপ্রণেতা দলের সদস্য ড.কামাল হোসেন এখন স্বাধীনতা বিরোধীদের মদদ দিচ্ছেন। তিনি এখন বুড়ো বাঘের মতো হুংকার দিচ্ছেন। এই হুংকারে আওয়ামী লীগ ভয় পায় না।’

বিএনপি দল বর্তমানে রাজনীতিতে দেওলিয়া হয়ে গেছে।খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে এখন জেল খানায় রয়েছেন। এছাড়াও তার ছেলে তারেক রহমান মানি লন্ডারিং মামলায় দেশে এবং বৈদেশিক বিচারে ফেরারি আসামি হিসাবে পলাতক রয়েছেন। খালেদা জিয়ার নির্দেশে বিগত সময়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। তিন হাজার মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। যারা বেঁচে আছে সেসব মানুষ আজও কষ্ট নিয়ে সেই ভয়াবহ দিনের কথা ভুলতে পারেননি।

মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী বাসষ্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।এদেশে নৌকার গণজোয়ার উঠেছে। বাংলাদেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। আমাদের জয় নিশ্চিত।আগামী ৩০ ডিসেম্বর সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য , মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগর মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাত্রনেতা সাহিদুজ্জামান খোকন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। 

গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ শফি কামাল পলাশের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির মামুন মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম। 

আরো পড়ুনঃ সংসদ নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে ইসির নিষেধাজ্ঞা

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, গাংনী পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্তকৃত) যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, গাংনী পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা পরিষদের সদস্য  তৌহিদ মুর্শেদ অতুল, জেলা কৃষি বিষয়ক সাবেক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুব মহিলা লীগের সম্পাদক ফারহানা ইয়াসমিন। 

এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/কেকে