করোনা ভাইরাস: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৯৩১

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭

প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় শুক্রবার আরো ৫৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার৯শ ৩১ জনে দাঁড়িয়েছে। 

 শনিবার দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ৪শ৭৬ জনই দায়েগু শহরের। এই দায়েগু শহরের একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৬ জন মারা গেছেন।  চীনের পর দক্ষিণ কোরিয়াতেই সবচেয়ে মারাত্বক আকারে করোনা ভাইরাস ছড়িয়েছে ।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর