কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কারণ ছাড়াই বাড়ছে চালের দাম
হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী খাদিজা ভিআইপি নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসি

