মাদারীপুরের শিবচরে সঙ্গীত প্রতিযোগিতা শিবচর ওয়ান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম হয়েছে মুরাদ হাসান, দ্বিতীয় তানিয়া সরকার ও তৃতীয় মারিয়া চৌধুরী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে থেকে রাত পর্যন্ত শিবচর চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল বরহামগঞ্জ ললিতকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ১১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
পুরষ্কার বিতরণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। বিচারক হিসেবে ছিলেন- দেশের বিখ্যাত কণ্ঠ শিল্পী খুরশিদ আলম, চন্দনা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. সাইম রানা ও ড. স্মরণ প্রত্যয়।

আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনডি এফ এর সাধারণ সম্পাদক সামসুন নাহার মহুয়া, সহ-সম্পাদক তামান্না চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান (তোতা), সাধারণ সম্পাদক শংকর ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক মো. খায়েরুজ্জামান খান, বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি ও প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল কাদের খান মিলু, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল খায়ের খান, সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।
ইত্তেফাক/এসি

