হাতিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিমের বাসভবন চত্বরে শনিবার সকাল ১০টায় শুরু হয়। উক্ত সম্মেলনে আমন্ত্রিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রকৌশলী ফজলুল আজিমের অশোভন আচরণ করলে প্রতিবাদে তারা সম্মেলনস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বক্তব্য চলাকালীন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে সভার সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলে। পরে সকল সংবাদকর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেন। হাতিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
এদিকে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকালীন জাতীয় সংগীত পরিবেশনের সময় মাইকে উপস্থাপকের ঘোষণা চলতে থাকে এবং জাতীয় সংগীত শেষ না করেই দলীয় সংগীত বেজে উঠে।
ইত্তেফাক/আরকেজি
