বাংলাদেশের গৌরবময় অতীত জামদানি নিয়ে লোক ও কারুশিল্প অনুরাগী লেখক-সংগঠক মালেকা খান ‘জামদানি: বাংলাদেশের বিশ্বনন্দিত ঐতিহ্য’ শীর্ষক একটি সচিত্র গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটি প্রকাশ করেছে পাক্ষিক অনন্যা। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টার দিকে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথির আসনে থাকবেন সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব ও চেয়ারম্যান রাজস্ব বোর্ড মোশাররফ হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. রওনক জাহান ও ডেপুটি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আবু হেনা মোরশেদ জামান।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।
ইত্তেফাক/বিএএফ
