আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৫:৪৮

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার আশরাফের মোড় এবং কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো-পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে ইনতাজ আলী (২৯), বরিশালের এয়ারপোর্ট থানার বাদলা এলাকার আবদুল কুদ্দুস তালুকদারের ছেলে মমিনুর রহমান নিরব (২২) এবং নরসিংদীর শিবপুর উপজেলার তেলিকান্দা গ্রামের শাহজাহান শেখের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।

আরো পড়ুন: মংলায় মাদকসহ চীনা নাগরিক আটক

রবিবার সন্ধ্যার পর পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ এবং ইনতাজ বেলপুকুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি। গত শনিবার দিবাগত রাতে কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই রাতে আশরাফের মোড় এলাকায় অভিযান চালিয়ে নিরব এবং ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছে উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরীর কাটাখালি থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/এএএম