মুন্সীগঞ্জে ১৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ 

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৬:০০

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, আমাদের নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্নস্থানে রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়ে থাকে। এরই সূত্র ধরে আমরা এই অভিযান চালাই। অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৪টি, লোহার রোল ৬টি জব্দ করা হয়। এরমধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বাকী ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ করে রাখা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি