তামিম ইস্যুতে গণমাধ্যমকে দুষলেন ম্যাকেঞ্জি

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:৪১

সাম্প্রতিক সময়ে ধীর গতির ব্যাটিং নিয়ে নানা সমালোচনায় পড়েছেন বাংলাদেশের হার্ট-হিটার ব্যাটসম্যান  তামিম ইকবাল।তবে তামিমের এমন ব্যাটিং করার পরও বাংলাদেশ ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তামিমের পাশেই হাল ধরলেন। উল্টো গণমাধ্যমকেও দুষলেন তিনি। 

জিম্বাবুয়ের বিপক্ষে গত রবিবার (১ মার্চ) বাংলাদেশ রেকর্ড পরিমাণ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে নামা তামিম ইকবালের সঙ্গী লিটন দাস বলের সাথে পাল্লা দিয়ে রান সংগ্রহ করলেও অন্য-প্রান্তে বলের নিচে চাপা পড়ে তামিম ইকবালের রান।৪৩ বলে মাত্র ২৪ রান সংগ্রহ করেই সাজঘরে ফেরেন তিনি। 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ধীর গতির ব্যাটিংয়ের পরেই তামিম ইকবালের পক্ষেই সাফাই গাইলেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তিনি বলেন, 

‘তামিম বিরতি কাটিয়ে দলে ফিরেছেন। আমরা জানি তিনি কতো রান করেছেন এবং তার খেলার মান কেমন। কিন্তু সে রানের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। তামিমের পারফরম্যান্স নিয়ে চিন্তার কিছু দেখছি না।’  

তামিমকে নিয়ে গণমাধ্যমে খুব বেশি সমালোচনা করা হচ্ছে বলেও মনে করেন নিল ম্যাকেঞ্জি। বলেন, খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমেরও নেতিবাচক একটা ভূমিকা থাকে। 

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় আমরা সব সময় ছেলেদেরকে একটু বেশিই চাপ দিচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেট এতোটা সহজ জায়গা নয়, এখানে ভাগ্যও ভূমিকা রাখে।’

ইত্তেফাক/এসআই