ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়: মোদিকে রাহুল গান্ধি

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:০১

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (সোশ্যাল মিডিয়া) আগামী এক সপ্তাহ ব্যবহার না করার সিদ্ধান্ত জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া ছাড়া নিয়ে মোদির লেখা টুইটবার্তা শেয়ার করে মন্তব্য করেছেন কেরালার ওয়ানাড় জেলার সাংসদ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যেতে চান তিনি। এই টুইট বার্তা শেয়ার করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি মোদিকে সোশ্যাল মিডিয়া নয় মানুষের ঘৃণা থেকে বেড়িয়ে আসতে বলেছেন। 

মোদির টুইট বার্তার জবাবে রাহুল বলেছেন, ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়। 

টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমি রবিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টোগ্রাম ও ইউটিউবে সক্রিয় না থাকার বিষয়ে ভাবছি। 

আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন মোদি

গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে ফেসবুকে ও টুইটারে সংযুক্ত হবার পর থেকে এসব সাইটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার একাউন্ট থেকে প্রত্যেকটি বার্তা দেওয়ার পর থেকেই লক্ষ লক্ষ লাইক শেয়ার আসতে থাকে বলেও জানানো হয়।

ইত্তেফাক/আরআই