৭ হাজার রানের মাইলফলক স্পর্শ তামিমের

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৫:৪১

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০১৯ বিশ্বকাপ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। তার নেতৃত্বেই জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে খেলতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় বাংলাদেশকে। রানের ধারায় ফিরতে পারেননি বাম-হাতি এই ওপেনার। বেশ কয়েকদিন ২২ গজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়ে জাতীয় দলে ফিরলেও বল খরচ করছিলেন বেশি। তাই সমালোচনাও হচ্ছিল তাকে নিয়ে। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৩ বলে ২৪ রান করায় ফের আলোচনায় আসেন। যদিও বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি সাফ জানিয়ে দেন তামিমের ওপর ভরসা রয়েছে তাদের। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে পৌঁছে গেছেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বরূপে দেখা যায় অভিজ্ঞ এই ব্যাটসমানকে।  

দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের মোট রান ৬ হাজার ৩২৩। ম্যাচ খেলেছেন ২০৬টি। 

ইত্তেফাক/এসআই
 

ইত্তেফাক/জেডএইচডি