কুমিল্লার দাউদকান্দি উপজেলার দোনারচর এলাকায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কোহিনুর বেগম ওরফে বাতাসির (৩৮) বাড়ি ওই উপজেলার আনোয়ারখোলা গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকালে কোহিনুর বেগম ওরফে বাতাসিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ আল্লাহর দলের ১ সক্রিয় সদস্য গ্রেফতার
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাতে দাউদকান্দির দোনারচর এলাকায় অভিযান পরিচালনা করে কোহিনুর বেগম ওরফে বাতাসিকে (৩৮) গ্রেফতার করে। এসময় তল্লাশী চালিয়ে তার নিকট নিকট থেকে ১৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে।’
তিনি আরও জানান, বাতাসি একজন মাদক সম্রাজ্ঞী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে।’
ইত্তেফাক/এমএএম

