বাড্ডায় নৌকায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের বিভিন্ন ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকার প্রার্থী এ কে এম রহমত উল্লাহ ও তার সমর্থকরা। 

মঙ্গলবার দুপুরে ঢাকা-১১ আসনের ৯৭ নং ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মরহুম ওসমান গনির দলীয় কার্যালয়ের সামনে থেকে নৌকার প্রচারণা মিছিল করে বাড্ডা থানা আওয়ামী লীগ।  মিছিলটি ৯৭ নং ওয়ার্ড প্রদক্ষিণ করে বাড্ডা জাগরণী সংসদে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। 

নৌকার প্রচারণায় মিছিলের পাশাপাশি পথসভা করে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান ৯৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় বক্তারা বিএনপি-জামায়াত জোট চক্রের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নৌকার বিজয় ছিনিয়ে আনার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাড্ডা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নুরুজ্জামান কায়েছ, বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন, বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরছালিন বাবু, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন সিকদার সুমন, বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক হাজী ছাওার, বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি ওমর শরিফ দিপু, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন অন্তুসহ অন্যান্য নেতাকর্মীরা।

ইত্তেফাক/জেডএইচ