বাবার জুতা ছেলের পায়ে, যা বললেন অমিতাভ

আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৬:১৩

অভিষেক বচ্চন এখন ব্যস্ত ‘বব বিশ্বাস’ ছবির কাজ নিয়ে। তার মাঝেই এমন কাণ্ড ঘটালেন বাবা অমিতাভ বচ্চন। নিজের জীবনের মজার ঘটনা থেকে শুরু করে কবিতা কিংবা কোনও স্মৃতি বা প্রতিবাদের কথা সবই টুইটারে তুলে ধরেন অমিতাভ। সম্প্রতি তিনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে তিনি এবং অভিষেক একদম একই রকম পোশাক পরে রয়েছেন।

নিজেদের কোলাজ ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহানআল্লাহ’। অমিতাভ ও গোবিন্দ অভিনীত সুপারহিট ছবি ‘বড় মিয়া ছোট মিয়া’ ছবির একটি সুপারহিট গানের লাইন এটি।

অমিতাভ লেখেন, ‘যখন তোমার ছেলে তোমার জামা-জুতো পরতে শুরু করবে, মনে করবে তখন থেকে সে তোমার বন্ধু।’

অমিতাভের জুতো ও কুর্তা পরে ফেলেছেন অভিষেক। আর তাতেই খুশি হয়ে এই পোস্ট করলেন ‘কি করে এই কাণ্ড করলে তুমি! জয় বাংলা, জয় বব বিশ্বাস।’ 

অমিতাভের এই পোস্ট রিতীমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ তার এই পোস্টের মাধ্যমে আর একবার বুঝিয়ে দিলেন অভিষেক তার কাছে ঠিক কতটা! সামনে এল বাবা-ছেলের মধুর সম্পর্কও।

ইত্তেফাক/বিএএফ