নারী দিবসে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৫:৩৩

আজ বিশ্ব নারী দিবস। আবার আজকেই মেয়েদের ক্রিকেটের অন্যতম বড়ো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

স্বাগতিক বলেই ফাইনালে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। ফাইনালের আগে স্ত্রীর খেলা দেখতে সিরিজের মাঝে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা পেসার মিশেল স্টার্ক। স্টার্কের স্ত্রী এলিসা হিলি অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মেলবোর্নের ফাইনালে স্ত্রীকে মাঠে থেকে সমর্থন জানাতে চান।

লড়াইয়ে ভারতও খুব পিছিয়ে নেই। সেমিফাইনালে বৃষ্টির বদান্যতায় ম্যাচ না খেলেই ভারতের মেয়েরা বিশ্বকাপে পৌঁছে গেলেও গোটা আসরেই দারুণ ফরমে ছিল তারা। আর ফাইনালের আগে অনুশীলনে এসেছিলেন পপ তারকা কেটি পেরি। আর দেশে বসে মেয়েদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন স্বয়ং শচিন টেন্ডুলকারও।

নাইমুর রহমান দুর্জয় ৪ ০ ৪ ০

তামিম ইকবাল ৩ ০ ৩ ০

মিনহাজুল আবেদিন নান্নু ২ ০ ২ ০

রাজিন সালেহ ২ ০ ২ ০

ইত্তেফাক/বিএএফ