পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ২০ জনের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১০:৫২

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহতও হয়েছেন। শনিবার পাকিস্তানের কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টিপাতে অনেক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন স্থানে মূষলধারে বৃষ্টি হচ্ছে। 
ত্রাণ কর্মকর্তা তইমুর আলি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনায় ১৪ শিশু ও তিন নারী নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারা গেছেন আরো তিনজন। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি-ঘর ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। এছাড়া সেখানে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাকিস্তানের আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে আবহাওয়া আরো খারাপ হবে। 

ইত্তেফাক/এআর