নারী দিবসে ৫ নারীকে স্মরণ করলেন শচীন

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৮:২১

বিশ্ব নারী দিবসে ৫ নারীকে ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তারমতে, ঐ পাঁচ নারী না থাকলে, তার জীবনটা এতো সুন্দর হতো না। বিরাট কোহলিও নারী দিবস নিয়ে নিজের অভিব্যক্তি জানাতে ভুল করেননি। 

শচীন টেন্ডুলকার বলেন, ৫ জন নারী আমার জীবনে খুব প্রভাব রেখেছে। তারা হলেন, আমার মা, খালা, আমার স্ত্রী, আমার শাশুড়ি ও আমার মেয়ে সারা। তাদের ছাড়া আমি কিছু করতে পারতাম না। 

অন্যদিকে, এক ভিডিও বার্তায় বিরাট কোহলি বলেন, আজকের নারী দিবসে আমি পুরুষদের কিছু বলতে চাই। তারমতে, নারীরা ছাড়া আমরা কিছুই না। তাই আমাদের উচিত সবক্ষেত্রে তাদের সহায়তা করা। 

ইত্তেফাক/এসআই