বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: চিফ হুইপ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:০০

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ, শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন-সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষার মানকে আরো সমৃদ্ধ করে তুলেছেন।’ 

সোমবার (৯মার্চ) দুপুরে মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) এর নবনির্বাচিত শাওন-তাইবা-রফিক প্যানেলের অভিষেক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শিবচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে। ইতিমধ্যেই রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল ইনস্টিটিউটের কাজ শেষ হয়েছে। শেখ হাসিনা টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট ও শিবচরে জজদের ট্রেনিংয়ের জন্য একাডেমি হচ্ছে।’

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান (তোতা), সাধারণ সম্পাদক শংকর ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারণ সম্পাদক মো. খায়েরুজ্জামান খান, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (বাকসু) এর নবনির্বাচিত ভিপি শাওন ইসলাম, জিএস তাইবা, সাবেক ভিপি শাইয়েখ হাওলাদার, সাবেক জিএস মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী, সাধারণ সম্পাদক সৌরভ রায়, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবণ সোহাগ, সাধারণ সম্পাদক রুবেল তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে পাইওনিয়ার (অ-১৫) ফুটবল লীগ-২০১৯ খেলায় ইলিয়াছ আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইলিয়াছ আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি মুনির চৌধুরী। 

নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি আরসিসি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন ও হাজী আবুল কাশেম উকিল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন। 

ইত্তেফাক/এএএম