ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সামশুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ইউনিয়নের শিবগঞ্জ চিকনডোবা এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামশুল হক সদর উপজেলার শিবগঞ্জ শিববাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, স্থানীয়রা আম বাগানের ভিতর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
