প্রতিদিন বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটি থেকে রক্ষা পেতে চিকিৎসকরা দিয়েছেন নানান পরামর্শ। তবে এবার করোনা ভাইরাসে কথা বলে অফিস থেকে ছুটিতে থাকতে চেয়েছিলেন এক যুবক। কিন্তু এতে ঘটে গেলো লঙ্কাকাণ্ড, সেই যুবককে নেওয়া হলো জেলে।
অফিসে না যাওয়ার জন্য বা অফিস থেকে ছুটি কাটানোর জন্য সম্প্রতি এক ব্যক্তি অফিসে ফোন করে বলেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই তিনি অফিসে যেতে পারবেন না। এর এদিকে নিজের ছুটি কাটাতে অফিসে করোনা দোহাই দেওয়ায় ঘটে গেলো উল্টোকাণ্ড। অফিসে এক কর্মচারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে মানে আতঙ্কে পড়েছে পুরো অফিস। ফলে কর্তৃপক্ষ সতর্ক থাকতে বেশ কয়েক দিনের জন্য ছুটি দিয়ে দেয় পুরো অফিস।
পরে বিষয়টি চলে আসে পুলিশের নজরে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেমে পড়ের ঘটনার সত্যতা উদঘাটনে। ওই ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়, তিনি কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত?
উত্তরে তিনি বলেন, আমি সম্প্রতি আমি একটি শপিং মলে গিয়েছিলাম এবং সেখানে একজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন। তাই আমার মনে হয়েছে আমি করোনা ভাইরাসে আক্রান্ত। শপিং গিয়েছিল এ কথা প্রমাণের জন্য, একটি বাজারের রসিদও দিয়েছিলেন পুলিশের হাতে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কোনো করোনা রোগী নেই: মমতা
কিন্তু পুলিশ সব কিছু খতিয়ে দেখে বুঝতে পারে তিনি মিথ্যা কথা বলেছেন এবং তার রসিদও মিথ্যা। তিনি আসলে নিজে ছুটি কাটাতে অফিসে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে কোভিড-১৯ এর উৎসস্থল চীনের একটি প্রদেশে। যা চীনের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।
ইত্তেফাক/আরআই
