হাসপাতালে অভিনেত্রী নাসরিন

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৪:৩৫

চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন মারাত্মক অসুস্থ। তিনি এখন প্রফেসর শামসাদ জাহান শান্তার চিকিত্সাধীন আছেন। দুয়েক দিনের মধ্যেই মনোয়ারা হাসপাতালে তার অপারেশন হবে বলে জানিয়েছেন ডা. শামসাদ জাহান শান্তা। দীর্ঘদিন ধরে নাসরিন পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন। তা এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে। এখনই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা না হলে মারাত্মক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নাসরিনের চিকিত্সক।

নাসরিন বলেন, ‘আমার সমস্যাটা এখন ভয়াবহ। ২/১ দিনের মধ্যেই অপারেশন করাতে হবে। শরীরে আবার রক্তশূন্যতা চলছে। তাই অনেক রক্তের প্রয়োজন। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে। শরীরের জন্য আরও রক্ত প্রয়োজন। আমার জন্য সবাই দোয়া করবেন, আলাহর রহমতে আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’

আরও পড়ুন: করোনা ভাইরাস: পর্যটন ভিসা স্থগিত করলো ভারত

হাজার ছবির অভিনেত্রী নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিঠিত করেন। কখনও বোন, কখনও ভাবি, কখনও সহ-নায়িকা, নায়িকা, আবার কখনও প্রতি-নায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন। একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কলোল পরিচালিত সত্তা চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী

হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।

ইত্তেফাক/বিএএফ