ইসলামপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা

আপডেট : ১২ মার্চ ২০২০, ২২:২২

ইসলামপুরে জাতীয় তথ্য যোগাযোগ ইন্সটিটিউটের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি সহযোগিতায় স্থানীয় ২৫ জন সাংবাদিকদের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কর্মশালা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সনদ পত্র বিতরণ করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী খন্দকার মাহমুদ, প্রোগ্রামার ও কর্মশালা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, উপ-পরিচালক মোঃ আবুজার গাফফারী, গবেষণা কর্মকর্তা মোঃ ফাইম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নূরুন্নবী খন্দকার ও সহকারী তথ্য কর্মকর্তা মোঃ কবীর হোসেইন প্রমুখ।

ইত্তেফাক/আরকেজি