জাবিতে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাস থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের কর্নারে পাবলিক টয়লেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ইউসুফ ভূঁইয়া জানান, সকালে টয়লেটে যাওয়ার সময় একটা বাচ্চার রক্তমাখা মৃতদেহ দেখতে পাই। তবে কে বা কারা ফেলেছে তা আমি জানিনা।

আরো পড়ুন: জাতীয় উন্নয়নে তরুণীদের সম্পৃক্ত করা হবে: মাশরাফির স্ত্রী

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক ফুল মিয়া বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

ইত্তেফাক/বিএএফ