বন্ধ হয়েছে সিনেমা হল। ধারাবাহিকের শুটিং নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাতিল হয়েছে বেশ কিছু সিনেমার শুটিংও। কিন্তু এরই মধ্যে করোনাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মিমি চক্রবর্তী পৌঁছে গিয়েছেন ব্রিটেনের বাকিংহামশায়ারে। জিতের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘বাজি’র শুট করতেই তার এই ট্যুর।
ভারতীয় একটি গণমাধ্যমকে মিমি বলেন, ‘এখানে রাস্তায় সবাই মাস্ক না পরেই এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে। আসলে এখানকার মানুষ এমনিতেই এতটা স্বাস্থ্য সচেতন যে করোনা ত্রাস তাদের কাছে সে ভাবে পৌঁছচ্ছে না।’
আরও পড়ুন: শিশু শিক্ষার্থীর জামা দিয়ে প্রস্রাব পরিষ্কার করালেন প্রধান শিক্ষিকা!
তিনি আরও বলেন, ‘আমি ভাল আছি। যে যে সচেতনতা নেওয়া উচিত, নিচ্ছি। কিন্তু ওখানকার নানা রকমের খবর পাচ্ছি, তা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। তবে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারব আমরা।’
ইত্তেফাক/বিএএফ
