যথাযোগ্য মর্যাদায় রাজধানীর বাড্ডা থানা আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উদযাপন করেছে। মঙ্গলবার রাতে বাড্ডার সানজি পার্টি সেন্টারে দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাচ্চা ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন।
এতে উপস্থিত ছিলেন বাড্ডা থানা আওয়ামী লীগ, বাড্ডার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, ২১,৩৭,৩৮,৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীবৃন্দ।
ইত্তেফাক/কেকে
