বাস চাপায় এএসআই নিহত

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২৩:১৩

রাজধানীর আগারগাঁওয়ে বাস চাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত হয়েছেন ।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শ্যামলীগামী আলিফ পরিবহন নামের একটি বাসের নিচে চাপা পড়ে তিনি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসআই