কোয়ারেন্টাইন অমান্য করায় শ্যামনগরে বিদেশ ফেরত যুবক রনজু ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি রনজু ইসলাম কুয়েত থেকে শ্যামনগর আসে। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে খোলামেলা চলাফেরা করার জন্য তাকে জরিমানা করা হয়।
ইত্তেফাক/এএম
