মদের গুদামে হানা দিয়েছে ১৪টি হাতি। এদের অনেকে যখন মদের গুদাম তছনছ করতে ব্যস্ত তখন দুই হাতি নিশ্চিন্তে মদ্যপান করে। ঢক ঢক করে সাবার করে দেয় ৩০ লিটার মদ। এর পরই শুরু হয় ওই দুই হাতির তাণ্ডব। মাতাল অবস্থায় এরপর ওই দুই হাতি জঙ্গলের পথে পাড়ি দেয়। কিন্তু বেসামাল অবস্থায় রাস্তার ধারে একটি চা বাগানে ঢুকে পড়ে। শেষমেশ ওই দুই হাতি চা বাগানে ঘুমিয়ে পড়ে। আর সেই ছবি ওঠে সিসিটিভি ফুটেজে। ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
জানা যায়, দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ১৪টি হাতি খাবারের খোঁজে আচমকা হানা দিয়েছিল মদ প্রস্তুতকারক একটি বাড়িতে। সেখানে গম থেকে উত্পন্ন করা হচ্ছিল মদ। হাতিরা খাবার না পেয়ে গুদাম তছনছ করে দিয়ে যায়। কিন্তু ওই দুই হাতি ৩০ লিটার মদ পান করে ফেলে।
মাতাল ওই দুই হাতির চা বাগানে শুয়ে থাকার ছবি তোলেন বিংবিং নামের এক ট্র্যাভেল ফটোগ্রাফার।
Xishuangbana, Yunnan, China. 11 March, a herd of 14 elephants went to village. Looking for corn and other foodstuffs. Apparently, They also polished 30 KG of corn whisky!
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) March 18, 2020
Two of the males got completely drunk, and made themselves a pair of cutest internet sensation in China. pic.twitter.com/bflXHa8sST
তবে মেন্ধই গ্রামের প্রধান অবশ্য বলেছেন, ঘটনাটি গত বছর গ্রীষ্মকালের। কিন্তু এতদিন পর ছবি ভাইরাল হয়েছে। তিনি আরও জানান, ১৪টি হাতি গুদামে তাণ্ডব চালায়নি। শুধুমাত্র ওই দুটি হাতি সব লণ্ডভণ্ড করে দেয়। দিন শেষে হাতিদের দল আবার ফিরে যায় জঙ্গলে।
ইত্তেফাক/এসআর
