উলিপুরে কাজে আসছে না ৫ কোটি টাকার স্লুইস গেট

আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:০৬

কুড়িগ্রামের উলিপুরে অপরিকল্পিতভাবে ২১ বছর আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা স্লুইস গেটটি বর্তমানে কোনো কাজে আসছে না। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় তা ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়েছে। 

জানা গেছে, তিস্তার নদীর ভাঙ্গনে বুড়িতিস্তা নদীর উৎসমুখে নির্মিত স্লুইস গেটটি নদী গর্ভে চলে গেলে বুড়িতিস্তা নদীর এক পার্শ্বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে তা বন্ধ করেন দেয়া হয়। অপর অংশে ১৯৯৯ সালে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার নামক স্থানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৪ গেট বিশিষ্ট একটি স্লুইস গেট নির্মাণ করে। কিন্তু পাউবো কর্তৃপক্ষের নজরদারী ও সংস্কারের অভাবে নির্মাণের অল্প সময়ের মধ্যে ২৪টি গেটের ১৮টি অকেজো হয়ে পড়ে। 

এদিকে, স্লুইস গেটের উৎসমুখে তিস্তা নদী থেকে পলি মাটি জমে তা ভরাট হয়ে যাওয়ায় কোনো দিক থেকেই পানি নিষ্কাশন হয় না। এ পরিস্থিতিতে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে বুড়িতিস্তা নদীর দক্ষিণ অংশে  জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বুড়িতিস্তা নদীর দুই পাড়ের কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুন: করোনা নিয়ে গুজব ছড়ানোয় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্লইস গেটের দায়িত্বে থাকা গেটম্যান আব্দুল বাতেন জানান, অকোজে গেটগুলো সংস্কার করে পানি নিষ্কাসনের ব্যবস্থা না করলে স্লুইস গেট মানুষের কোনো কাজে আসবে না। 

কুড়িগ্রাম পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, স্লইস গেটটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যতদ্রুত সম্ভব গেট গুলো সংস্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।

ইত্তেফাক/এসি