হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১৪

এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে বছর শেষ করলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে ওয়াটফোর্ডের ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছেন মাওরিসিও সাররির শিষ্যরা।

 

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। চেলসির হয়ে এটি তার শততম গোল। তবে এই আনন্দ দুই মিনিটও স্থায়ী হয়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ওয়াটফোর্ডকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড রবের্তো পেরেইরা। ৫৮তম মিনিটে সফল স্পটকিকে আবার দলকে এগিয়ে নেন আজার।

আরো পড়ুন: নববর্ষের আগে হতাশা ম্যান সিটিতে

এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বছর শেষ করল চেলসি। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

ইত্তেফাক/এএম