লক্ষ্মীপুরের রায়পুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। বুধবার রাতে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ ব্যক্তিগত কার্যালয় রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রিয়াজ হোসেন, যুবদল নেতা মানিক, হোসেন, শাহিনসহ নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে এ যোগদান করেছেন।
এ সময় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বিএনপির নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করেন।
আরো পড়ুন: নির্বাচনের কোনো পরিবেশ নেই: মির্জা ফখরুল
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন নীতির প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা আওয়ামী লীগে যোগদান করেছেন।
ইত্তেফাক/এএম
