রাজধানীতে প্রতিদিন ছিটানো হবে জীবানুনাশক ওষুধ

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৭:০৬

নগরবাসীর সুরক্ষায় ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮ টি ক্রাইম বিভাগে জীবানুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে। 

আজ বুধবার থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে সকালে বিভিন্ন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হয়। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।

ইত্তেফাক/কেকে