কাউখালীতে বাইসাইকেল মার্কার পক্ষে গণসংযোগ ও মিছিল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৫১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডরিয়া-ইন্দুরকানি) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাইসাইকেল মার্কার পক্ষে গণসংযোগ ও মিছিল করেছে কাউখালী উপজেলা ছাত্র সমাজ (জেপি)। বৃহম্পতিবার বিকালে উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন: জাফরউল্লাহ সমর্থকদের হামলায় নিক্সন চৌধুরীর কর্মী নিহত

মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কেন্দ্রীয় যুবসংহতির ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম-আহ্বায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

এ সময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

ইত্তেফাক/বিএএফ