রংপুরে কাল থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা 

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:১৯

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নভেল করোনা ভাইরাস শনাক্তকরণে বসানো হয়েছে পিসিআর মেশিন। আগামীকাল বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে। একদিনে পরীক্ষা করা যাবে অন্তত ৯৬টি নমুনা। রমেক হাসপাতালের অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর বিভাগের ৮ জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ করা হবে। রংপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মিন্টু রায় বলেন, আমরা টিমওয়ার্কে রাত দিন কাজ করে মেশিনটি স্থাপন করেছি। ল্যাব পুরোপুরি প্রস্তুত করে রমেক হাসপাতালের অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু। এই ল্যাবে প্রতিদিন গড়ে ৯০ থেকে ৯৬ জন সন্দেহ ভাজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রংপুর মেডিক্যাল কলেজে এসে পৌছায় করোনা নমুনা পরীক্ষার পিসিআর মেশিন। তখন থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে স্থাপনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। তদারকি করছে কলেজের মাইক্রোবায়োলোজি, ভাইরোলোজি ও বায়োকেমিস্ট্রি বিভাগ। ঢাকা থেকে সাপ্লাইয়ের লোকজন এসে সফটওয়্যার ইন্সটলের কাজও করেছেন। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস শনাক্তে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্থাপিত পিসিআর মেশিনে রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজনদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আর এতে এই অঞ্চলের মানুষের করোনা আতঙ্ক কাটবেও বলে আশা বিশিষ্টজনদের।

অন্যদিকে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মিন্টু রায় বলেন, ঢাকা থেকে যে দলটি এসেছে তাদের সহযোগিতায় দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে চেষ্টা করা হচ্ছে। মেশিন স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে।

রংপুরে  এসে মেডিক্যাল টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকার একটি প্রশিক্ষক দল। অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান জানান, কিছুটা ট্রেনিং প্রয়োজন রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় এই মুহূর্তে ঢাকায় গিয়ে ট্রেনিং নিয়ে আসা সম্ভব নয়। একারণে ঢাকা থেকে একটি প্রশিক্ষক দল রংপুর এসেছে। তারা প্রশিক্ষণ দিয়েছে আর পরও কাজ পরীক্ষার কাজ করা হবে আগামীকাল থেকে। এই প্রশিক্ষক দল দলটি  আরো ১৪ দিন রংপুরে থাকবেন।এবং করোনা নমুনা পরীক্ষার পিসিআর মেশিনে পরীক্ষার তদারকি করবেন বলে হাসপাতালে অধ্যক্ষ জানান।

আরো পড়ুন: নির্যাতন করে শিশুর হাত থেকে আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু সাংবাদিকদের বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২এপ্রিল) থেকে পূর্ণাঙ্গভাবে ল্যাবরেটরির কাজ এবং নমুনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে। পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব।

রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা করা এই পিসিআর মেশিনে। এতোদিন এই মেশিন না থাকায়  সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে  (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করা হতো। 

ইত্তেফাক/এএএম