বাড্ডায় শেষ সময়ে জমে ওঠে নৌকার প্রচারণা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:১৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের বিভিন্ন ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকার প্রার্থী এ কে এম রহমত উল্লাহ ও তার সমর্থকরা।

বাড্ডায় বৃহওর গুলশান ও বাড্ডা থানা ছাএলীগের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের আয়োজনে নৌকার এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাড্ডা ঘুরে মধ্যবাড্ডা বেপারী টাওয়ারে এসে একটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা নগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান সাচ্চা, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল আমিন খন্দকার, বৃহওর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন, সাহাদাত হোসেন সিকদার সুমন, বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সেলিম, সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক হাজী ছাওার, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি ওমর শরিফ দীপু, বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরছালিন বাবু, সাবেক ছাত্রনেতা ভিপি শাকিল মাসুদ, মীর রাসেল, বাড্ডা থানা ছাত্রলীগ নেতা, আল আমিন, রন্জু, আকাশ বাবু, রোমান প্রমুখ। 

আরও পড়ুন: উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি

ইত্তেফাক/এমআই