করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ অনুদান চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার দৈনিক ইত্তেফাককে বলেন, আমরা দেশের এই সংকটকালীন সময়ে দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এফসি ও সিন্ডিকেট সদস্যদের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্নখাতের ব্যয় সংকোচন করে এ টাকা অনুদান হিসেবে নেওয়া হয়।
ইত্তেফাক/বিএএফ
