ই-জেনারেশন লি এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিলো বার্ষিক হিসাব উপস্থাপন এবং কোম্পানির আসন্ন ইনিশিয়াল পাবলিক অফারিং। এছাড়া সভায় ২০১৭-২০১৮ অর্থবছরে ই-জেনারেশনের কার্যক্রম, বিজনেস ভার্টিক্যালস এবং অংশীদারিত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মক্ষেত্র, আর্থিক অবস্থার পর্যালোচনাসহ ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে বিষদ আলোচনা করা হয়।
ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, গত বছরের তুলনায় এবছর ২৮ শতাংশ আয় বৃদ্ধি এবং সরকারের প্রকল্পের পাশাপাশি বৃহৎ পরিসরে বহুজাতিক এবং ব্যাংকিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্স্যুরেন্স (বিএফএসআই) প্রতিষ্ঠানের সেবাদানের মাধ্যমে অসাধারণ অগ্রগতি দেখাতে পেরেছে। দেশের প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে ইজেনারেশন আইপিওর জন্য আবেদন করেছে। আমাদের সম্মানিত অংশীদার ও বিনিয়োগকারীদের সাথে বিষয়টি শেয়ার করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে দীর্ঘমেয়াদের জন্য ভালো অংশীদারিত্ব তৈরিতে ই-জেনারেশনের অঙ্গীকার পূরণের পূর্বলক্ষণ দেখা গেছে।
আরো পড়ুন: উৎসবমুখর ভোট হবে, এটাই আশা করছি: সিইসি
অনুষ্ঠানে ই-জেনারেশনের পরিচালক এসএম আশরাফুল ইসলাম ২০১৭-১৮ অর্থবছরের কার্যবিবরণী প্রদর্শন করেন এবং পরিচালক সৈয়দা কামরুন আহমেদ কোম্পানির কৌশল, পরিকল্পনা ও প্রক্রিয়া তুলে ধরেন। অন্যান্য বোর্ড অব ডিরেক্টরসদের মধ্যে ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর আরিফুল হাসানন ও ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার হামিদুল মিসবাহ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
