দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
মঙ্গলবার এসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরী ও মহাসচিব (ভারপ্রাপ্ত) আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন -১) বিকাশ কুমার সাহা এক বিবৃতিতে বলেন, সততা, দক্ষতা, অমায়িকতা ও শুদ্ধাচারের গুণাবলী সম্পন্ন প্রজাতন্ত্রের একজন কর্তব্যনিষ্ট কর্মকর্তা হিসেবে জালাল সাইফুর ছিলেন সর্বজনস্বীকৃত।
আরও পড়ুন: সরকারি নির্দেশ অমান্য করে টিএমএসএসের কিস্তি আদায়, ১৫ কর্মী আটক
কর্মপরায়ণ এই কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশ ও জাতি তার গুরুত্বপূর্ণ সেবা ও অবদান থেকে বঞ্চিত হলো। যে কোন বিচারেই এই শূণ্যতা অপূরনীয়। তথাপি এই শোকবিধুর সময়ে তার শোক সন্তপ্ত পরিবার ও সহকর্মীদের সাথে এই এসোসিয়েশনের শোকার্ত সদস্যবৃন্দ একাতœতা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং মহান সৃষ্টি কর্তার কাছে সর্বান্তকরণে তার বিদেহী আত্মার মাগফেরাত ও প্রশান্তি কামনা করছে।
ইত্তেফাক/এসি
