বিশ্বব্যাপী মহামারী নভেল করোনা ভাইরাসের কারণে দেশ প্রায় অচল। ঠিক সেই মুহূর্তে শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ এর নেতৃত্বে একদল তরুণ ছুটে চলছেন মানব সেবায়।
খাবার বিতরণ, সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, মাস্ক বিতরণসহ নানা মানবিক কর্মসূচি মাধ্যমে মানুষকে সচেতন করে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা শাখা।
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য জননেতা শেখ আফিল উদ্দিন এমপির নির্দেশে শার্শা উপজেলা ছাত্রলীগের পক্ষে করোনা প্রতিরোধে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরণ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকান ও ওষুদের দোকানে বর্গকার চিহ্ন অংকন করেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ।
উল্লেখ্য, গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।
ইত্তেফাক/ইউবি
