চলে গেলেন জেমস বন্ড খ্যাত অভিনেত্রী অনার ব্লাকম্যান

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৩:১১

জেমস বন্ড খ্যাত অভিনেত্রী অনার ব্লাকম্যান ৯৪ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার সোমবার এ কথা জানায়।

১৯৬৪ সালে জেমস বন্ডের ‘গোল্ডফিংগার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তখন তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি।

অনারের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনার ব্লাকম্যান ৯৪ বছর বয়সে মারা গেছেন।’

আরো পড়ুন: ‘দীপাবলি তো না যে বাজি পুড়িয়ে তা পালন করবেন’

বন্ডের ছবি ছাড়াও টেলিভিশনে স্পাই সিরিজে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ইত্তেফাক/এমআর