আবারও নিজের পুরোনো ঠিকানায় ফিরতে চান স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রিয়াল ফেরার আগ্রহের কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সি এই তারকা।
ক্যাসিয়াস এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতির নির্বাচন নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকেই এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে ভিন্ন কোনো ভূমিকায় ফেরা? কেন নয়। অবশ্যই আমি রিয়ালে ফিরতে চাই। এটাই তো আমার বাড়ি। পাঁচ বছর সেখান থেকে দূরে আছি আমি।’
১৯৯০ সালে জুনিয়র পর্যায়ে মাদ্রিদের দলটিতে ক্যারিয়ার শুরু করেন ক্যাসিয়াস। রিয়ালের ‘সি’ ও ‘বি’ দলের হয়ে খেলার পর ১৯৯৯ সালে মূল দলে অভিষেক হয় তার। সান্তিয়াগো বার্নাব্যুতে ছিলেন ২০১৫ সাল পর্যন্ত। এরপর যোগ দেন পোর্তোতে।
ইত্তেফাক/এএম
