রাজধানীতে ২০০ ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. নূর আলম মিয়া। শুক্রবার দুপুরে গুলশান ২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে অবস্থান করা এসব অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই খাবার বিতরণ করেন। তিনি এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য।
মোঃ নূর আলম মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। কিন্তু এসব ছিন্নমূল মানুষকে খাদ্যপণ্য দিলেও তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে তাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করেছি। আশা করি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
ইত্তেফাক/এএম
