আদমদীঘিতে মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা  

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৫:৫৩

বগুড়ার আদমদীঘি উপজেলায় রবিউল ইসলাম মিঠু (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার করেছে প্রতিপক্ষরা। রবিবার সকালে আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আদমদীঘির অন্তাহার গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু সকালে বাড়ির পাশে মাটি কাটতে যান। এ সময় প্রতিবেশী নূর ইসলাম ও তার ভাতিজা জামিল হোসেনসহ অন্যরা বাধা দেন। এক পর্যায়ে নূর ইসলাম ও তার ভাতিজা জামিলসহ অন্যরা রবিউলকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর নুর ইসলামসহ অন্যরা পালিয়ে যায়। 

আরো পড়ুন : নড়াইলবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির আবদার

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/ইউবি