তিতাসে বাবা-মেয়েসহ ৩ ব্যক্তির করোনা শনাক্ত

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:০৩

কুমিল্লার তিতাসে বাবা-মেয়েসহ ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান। এদের মধ্যে একই পরিবারের ২ জন বাবা-মেয়ে ও একজন কুস্তিগির রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, আজ রবিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নেগেটিভ রিপোর্ট রয়েছে ১৫টি এবং পজিটিভ রিপোর্ট রয়েছে ৩টি। আক্রান্তদের মধ্যে বাবা ও তার ১২ বছর বয়সী মেয়ে এবং একজন কুস্তিগির রয়েছেন।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান ও জনগণকে সচেতন করতে আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। সন্ধ্যার পর পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সকালে হাটগুলোতে পুলিশের অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আরো পড়ুন: রাজৈরে সরকারি চালসহ ৩ জন আটক

উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাব সন্দেহে উপজেলার ৬টি গ্রাম লকডাউন করা হয়েছে। যারা ঢাকা-নারায়নগঞ্জ থেকে উপজেলায় এসেছে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/এএএম