২৫ লক্ষ টাকার বীমার আওতায় আসলো আকবর বাহিনী

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৯:১১

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের স্বাদ এনে দেয়ায় বিসিবির কাছ থেকে বড় ধরনের পুরস্কার পেলো আকবর আলীরা। বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে ২৫ লক্ষ টাকার বীমার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও বিশ্বকাপ জয়ের পরবর্তী দুই বছর আকবর বাহিনীর প্রতি সদস্য পাবে প্রতিমাসে ১ লক্ষ টাকা। এবার তাদের নামে স্বাস্থ্য বীমাও করলো বিসিবি। তবে বয়স ১৮’র কম হওয়ায় নওরোজ নাবিল এবং এস এম মেহরাবের বীমা ১০ লাখ টাকা। 

এতদিন কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ছিলেন বিসিবির বীমা সুবিধার আওতায়। এবারই প্রথম বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বীমা সুবিধার আওতায় আসলেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের প্রত্যেকের জীবন বীমা ৫০ লাখ টাকার। আর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সমান ২৫ লাখ টাকার বিমার আওতায় আকবর শামিমরা।

ইত্তেফাক/এসআই